আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল অর্থ কি: যেকোনো পরিস্থিতিতে কেন পড়বেন এই দোয়া

আমাদের জীবনে কখনো আসে সুখের জোয়ার, আবার কখনো চারপাশ ঘিরে ধরে নানা দুশ্চিন্তা ও বিপদ-আপদ। মুমিন হিসেবে আমাদের বিশ্বাস, সুখে-দুঃখে সব
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল অর্থ কি: যেকোনো পরিস্থিতিতে কেন পড়বেন এই দোয়া
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল অর্থ কি জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের মনের মতো হয় না। আমাদের জীবনে কখনো আসে সুখের জোয়ার, আবার কখনো চারপাশ ঘিরে ধরে নানা দুশ্চিন্তা ও বিপদ-আপদ। মুমিন হিসেবে আমাদের বিশ্বাস, সুখে-দুঃখে সব অবস্থাতেই সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর আমাদের সাথেই রয়েছেন। আর এই বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত সুগভীর বাক্যের মাধ্যমে ‘আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল’। আজকের ব্লগে আমরা জানবো এই বাক্যের সঠিক অর্থ, এর পেছনের তাৎপর্য এবং যেকোনো পরিস্থিতিতে এটি পড়ার উপকারিতা সম্পর্কে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল অর্থ কী? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আরবি এই বাক্যটির বাংলা অর্থ হলো সর্বাবস্থায় সব প্রশংসা কেবল মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। সংক্ষেপে, বান্দা যখন সুখে থাকে কিংবা চরম বিপদে পড়ে সব অবস্থাতেই নিজের স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই বাক্যটি উচ্চারণ করে। হাদিসের আলোকে এই দোয়ার গুরুত্ব ও ফজিলত আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.) বিভিন্ন পরিস্থিতিতে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) যখন কোনো পছন্দনীয় বা আনন্দের বিষয় দেখতেন…